নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) ও একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)।
এছাড়া গুরুতর আহত সৌরভ আহমদ (১৯) ও শুভ আহমদকে (২২) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
পুলিশ জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলো এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা দেন।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।