ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১৭ জুলাই ২০২৪
ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত
ফাইল ফটো

বরিশালে জমি বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন (৫০) চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মৃত মো. হোসেন আলী খাঁর ছেলে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল রাঢ়ি।

স্থনীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভাতিজা হৃদয় শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

কোতয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, চরমোনাই ইউপির রাজারচর গ্রামে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!