ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় জলাশয়ে ডুবে প্রাণ গেল আবু বক্করের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৭ জুলাই ২০২৪
নওগাঁয় জলাশয়ে ডুবে প্রাণ গেল আবু বক্করের
ফাইল ফটো

নওগাঁর আত্রাইয়ে আবু বক্কর (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আবু বক্কর উপজেলার আহসানগঞ্জ ইউপির সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলা করছিল আবু বক্কর। এর কিছু পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ের পানিতে আবু বক্করের মরদেহ ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে এবং এই বন্যা মৌসুমে অভিভাবককে তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে অনুরোধ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!