বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।
মৃত উদ্ধার মো. রাহাত (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
.png)
এর আগে, গত সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সাগরে গোসলে নামেন মো. রাহাতসহ ৪ জন। এ সময় স্রোতের টানে ভেসে যেতে থাকা ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও তিনি ভেসে যান। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবনে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা মরদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত করা গেছে। নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।