ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্ল্যাটে বৃদ্ধার গলাকাটা লাশ, রক্তমাখা জামা-ছুরিসহ আটক শিক্ষক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২৫ জুলাই ২০২৪
ফ্ল্যাটে বৃদ্ধার গলাকাটা লাশ, রক্তমাখা জামা-ছুরিসহ আটক শিক্ষক
ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাইয়ে ভাড়াবাসা থেকে সাজেদা আক্তার (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের ফারুকীয়া রোডের বন্ধন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাজেদা আক্তার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের মামুন চৌধুরী প্রকাশ খান সাহেবের স্ত্রী। এ ঘটনায় সন্ধ্যা ৭টার সময় জড়িত থাকা সন্দেহে তারিফুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রক্তমাখা জামা-কাপড় এবং খুনের কাজে ব্যবহৃত ছুরিসহ ১০ ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস উদ্ধার করা হয়েছে।

নিহত সাজেদা আক্তারের আত্মীয় শাহীন জানান, সাজেদা আক্তার সম্পর্কে তার চাচি হন। গত পাঁচ বছর ধরে তার চাচা খান সাহেব ও তার চাচি বন্ধন ভবনের বি-১ ফ্ল্যাটে ভাড়া থাকেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলে প্রবাসে থাকেন। কয়েকদিন আগে ছোট ছেলে আমজাদ হোসেন চৌধুরী প্রবাস থেকে দেশে আসেন। বিয়ের জন্য তিনি ১০ ভরি স্বর্ণের নিয়ে আসেন।

Advertisement

এ বিষয়ে মীরসরাই থানার ওসি শহীদুল ইসলাম জানান, মীরসরাইয়ের একটি ফ্ল্যাট থেকে সাজেদা আক্তার নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিহতের আত্মীয় তারিফুল ইসলাম নামের একজন সাবেক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!