বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে উপজেলার কাশিমালা বটতলা বাজারে ওয়াক্তিয়া মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় ৪ বছর আগে উপজেলার কাশিমালা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আফাজ উদ্দিনের স্ত্রী মারা যান। এ কারণে পরের বছর তিনি পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করে বসবাস শুরু করেন। এরপর কাশিমালা গ্রামে তার সমস্ত জমি বিক্রি করে তালোড়ায় দ্বিতীয় স্ত্রীর কাছে থাকলেও তিনি মাঝে মধ্যে কাশিমালা গ্রামে বেড়াতে আসতেন। গত বুধবার (২৪ জুলাই) রাতে কোনো এক সময় অবসরপ্রাপ্ত ওই শিক্ষক কাশিমালা গ্রামে আসেন। পরের দিন বৃহস্পতিবার সকালে কাশিমালা বটতলা বাজারের ওয়াক্তিয়া মসজিদের বারান্দায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী।
.png)
আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার জানান, মরদেহের পাশ থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।