ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে ওষুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরল শাহাদাত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৬ জুলাই ২০২৪
মায়ের সঙ্গে ওষুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরল শাহাদাত
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে মায়ের সঙ্গে ওষুধ কিনতে বেরিয়ে ট্রাকচাপায় শাহাদাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আট বছর বয়সী শাহাদাত হোসেন ফরাজী (৮) উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দা সোহাগ ফরাজীর ছেলে। 

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, ওষুধ কিনতে মা কাজল বেগমের সঙ্গে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় আসে শিশু শাহাদাত। মহাসড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তের উদ্দেশে রওনা দেয় শিশু শাহাদাত ও তার মা। এ সময় বরিশালগামী আমবোঝাই একটি ট্রাক শিশুকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিশুর লাশসহ ট্রাক এবং চালককে গৌরনদী মহাসড়ক থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!