ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদে গোসলে নেমে ডুবে মরল ২ কিশোর

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জুলাই ২০২৪
কাপ্তাই হ্রদে গোসলে নেমে ডুবে মরল ২ কিশোর
কাপ্তাই হ্রদ। ফাইল ফটো

রাঙ্গামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিবম দাশ নামে আরেক কিশোরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।  

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তবলছড়ি মাস্টার কলোনি এলাকার বাবুল চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী (১৫) ও অমিত সাহার ছেলে এডিশন সাহা (১৬)।

জানা গেছে, শুক্রবার দুপুরে আর্ট কাউন্সিল কলোনি সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নামে অর্ণব, এডিশন ও শিবম। কিন্তু তাদের কেউই সাঁতার জানতো না। একপর্যায়ে হ্রদের পানিতে ডুবে যায় তিনজনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিলে অর্ণব ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে শিবম দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!