[ দেশজুড়ে ]
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, লাশ বাথরুমে ফেলে পালালো স্বামী
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের পুনিয়াউট এলাকা থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তানিয়া বেগম জেলা শহরের পুনিয়াউট (হাসিনাবাগ) এলাকার ফারুক মিয়ার স্ত্রী। তানিয়া বাসা বাড়িতে গৃহপরিচালিকার কাজ করতেন। এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফারুক মাদকাসক্ত ছিল। তিনি মাদকের টাকার জন্য প্রায় সময় ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। মাদকের টাকা না পেলে তিনি তার স্ত্রী তানিয়াকে প্রায় সময় মারধর করতেন। বৃহস্পতিবার রাতে মাদকের টাকার জন্য ফারুক তার স্ত্রীকে মারধর করেন। পরে ভোরে গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তানিয়াকে হত্যা করে লাশ বাথরুমে ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে সকালে পুলিশ খবর পেয়ে তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!