[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে স্বল্প পরিসরে বাস চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে জেলার অভ্যন্তরে এবং দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ফলে পরিবহন চালক-শ্রমিকসহ বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এদিকে, সুনামগঞ্জের পৌর শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। শহরে আগের মতোই চলাচল করতে দেখা গেছে ছোট-বড় পরিবহন।
বাসচালক দিপু মিয়া বলেন, কয়েকদিন পর আজ গাড়ি নিয়ে বের হয়েছি। যাত্রী খুবই কম। অনেক সময় অপেক্ষা করার পর দুই-একজন যাত্রী পাওয়া যাচ্ছে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর একটা গাড়ি (আন্তঃজেলা বাস) বের হচ্ছে।
.png)
সুনামগঞ্জ বাস সমিতির ম্যানেজার হাবিবুর বাশার বশির বলেন, শনিবার সকাল ১০টা থেকে আমরা সীমিতভাবে গাড়ি সড়কে নামিয়েছি। যাত্রীর সংখ্যা খুবই কম।
সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, শনিবার সকাল থেকে স্বল্প পরিসরে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!