শনিবার (২৭ জুলাই) জেলার ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী হাসিব জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।
নিহত হাসিবের নানা আ. মালেক খান জানান, হাসিব তার মামা শফিকুলের সঙ্গে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। সকালে বাগেরহাট থেকে মাছ কিনে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে আসছিল হাসিব। এ সময় জেলার ভান্ডারিয়া উপজেলার মাদার্সি বাজরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে বহন করা মাছভর্তি টমটমটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসিব। এ সময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) গুরুতর আহত হন।
.png)
ভান্ডারিয়া থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটকে রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছেন।