ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫ জনকে জেল জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯, ২৯ জুলাই ২০২৪
চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫ জনকে জেল জরিমানা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে মাদকসহ ৫ জন আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃত সাজাপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার হাসপাতাল পাড়া এলাকার সাদেক আলীর ছেলে রাজু, নেকবারের ছেলে শাহ জামাল, আব্দুল জব্বারের ছেলে মামুন, হারুন আর রশিদের ছেলে রতন ও রহিমের ছেলে রাজা।

Advertisement

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আটককৃত আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন।

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭ টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ একটি দল বিভিন্ন এলাকায় অভিযান করে মাদকসহ ৫ জনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৩৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

পরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আটককৃত আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!