সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন খবরের ভিত্তিতে বিজিবি মাদ্রা বিওপির একটি দল সোমবার সকালে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে হাঁটতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বিস্কুট পাওয়া যায়।
জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮শ’ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। আটককৃত ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
.png)