ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২, ৩০ জুলাই ২০২৪
চট্টগ্রামে ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৯৭ হাজার ইয়াবার মামলায় নূর হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৯৭ হাজার ইয়াবার মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নূর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, নগরের চান্দগাঁও থানার খাজা রোড থেকে ২০২২ সালের ১৫ এপ্রিল ৯৭ হাজার ইয়াবাসহ নূর হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।  এ ঘটনায় চান্দগাঁও থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!