ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৩০ জুলাই ২০২৪
কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় ফ্রেন্ডস পার্ক ইন নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়। 

সোমবার (২৯ জুলাই) বিকেলে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ হোটেলটির তৃতীয় তলার সি-৫, রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। জিহাদের বাড়ি ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেন। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। সোমবার দুপুরে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!