[ দেশজুড়ে ]
নদীতে ভাসছিল যুবকের মরদেহ
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যালস সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল হালিম বলেন, শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন এলাকাবাসী। পরে মরদেহটিকে উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!