খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, সকালে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকসায় থাকা চালকসহ ৬ জন আহত হয়। এর মধ্যে এক নারী যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)