[ দেশজুড়ে ]
ময়লার স্তূপে চাপা পড়ে প্রাণ গেল নিরাপত্তাকর্মীর
ফাইল ফটো
চট্টগ্রামে ময়লার স্তূপে চাপা পড়ে কামাল হোসেন নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় চসিকের ডাম্পিং স্টেশনে এ ঘটনা ঘটে।
কামাল হোসেনের বাড়ি ভোলা জেলায়। আরেফিন নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ডাম্পিং স্টেশনের দায়িত্বে থাকা চসিকের যান্ত্রিক শাখার কর্মকর্তা শেখ সেলিম বলেন, নিরাপত্তাকর্মী হলেও আরেফিন নগরের ময়লার স্তূপ থেকে প্লাস্টিক সংগ্রহ করতেন কামাল। আজ সকালেও প্লাস্টিক তুলতে গেলে বৃষ্টিতে ময়লার স্তুপ ভেঙে তার মৃত্যু হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!