[ দেশজুড়ে ]
অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ঘরে ডাকাতি
রাজাপুর থানা। ফাইল ফটো
ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা আলমিরা ভেঙে ৮০ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপার গহনাসহ মালপত্র লুট করে নিয়েছে।
বুধবার রাতে উপজেলার মঠবাড়ি ইউপির ডহরশংকর গ্রামের বাসিন্দা সৈলেন শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘরে তার দুই ছেলে ব্যবসায়ী সঞ্চয় শীল ও রনজিৎ শীল বসবাস করতেন।
সঞ্জয় শীলের মা আরতি রানি ও রনজিতের স্ত্রী গিতা রানি জানান, মুখোশধারী ৫-৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ৫ ভরি রুপাসহ মালামাল ও দলিলপত্র নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!