[ দেশজুড়ে ]
অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত যাত্রী
ফাইল ফটো
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ইউনিয়নের একঢালা গ্রামের আবিদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান।
.png)
তিনি বলেন, রাত ৮টার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি অটোরিকশার সঙ্গে নরসিংদী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও পালিয়েছেন চালক ও হেলপার। ট্রাক ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!