ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিভল ২ প্রাণ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২ আগস্ট ২০২৪
বরিশালে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিভল ২ প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুরা এলাকার আবু তালেবের ছেলে পিকআপচালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।

ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে আটকাপড়া দুইজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

Advertisement

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথিমধ্যে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নিহত বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!