বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে নৌকাডুবির এ ঘটনা ঘটে। শিশু সিদ্দিকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের রুকনুজ্জামানের মেয়ে।
এলাকাবাসী জানায়, দিরাই উপজেলার হোসেনপুর বাজার থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সেই নৌকায় ফুফুর সঙ্গে আত্মীয় বাড়িতে যাচ্ছিল সিদ্দিকা। সকাল ১১টার দিকে পূর্ব বীরগাঁও ইউনিয়নের হালদিঘা বিলের দক্ষিণ পাশে পাখিমারা হাওরে পৌঁছামাত্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে সিদ্দিকার মৃত্যু হয়। নৌকায় থাকা লোকজনসহ হাওরের লোকজন সিদ্দিকাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
.png)
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, নৌকাডুবির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বিস্তারিত পরে জানানো হবে।