[ আন্তর্জাতিক ]
তিউনিসিয়ায় নৌকাডুবে ৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ অন্তত ১০
ছবি: সংগৃহীত
তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছে আরো ১০ জন।
শনিবার (৭ জানুয়ারি) তিউনিসিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত অভিবাসন প্রত্যাশীদের সকলেই আফ্রিকার নাগরিক। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
আরো পড়ুন>> সৌদিতে বিরল দৃশ্য, ধূসর পাহাড়-মরুভূমি ছেয়ে গেছে গাছপালায়
.png)
সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা বাড়ছে। মূলত অর্থনৈতিক অস্থিরতার জেরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাগরিকরা এই রুটে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণহানি ও নিখোঁজ হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। প্রতিনিয়তই বাড়ছে এ সংখ্যা।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!