ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজান দিতে গিয়ে মসজিদেই প্রাণ হারালেন মুয়াজ্জিন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২ আগস্ট ২০২৪
আজান দিতে গিয়ে মসজিদেই প্রাণ হারালেন মুয়াজ্জিন
হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান

চট্টগ্রামের চন্দনাইশে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২ আগস্ট) ভোরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন। আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি ধর্মপুর দরবার শরীফ হেফজখানা থেকে কোরআন হাফেজ শেষ করেন।

Advertisement

স্থানীয় ব্যবসায়ী কাজী হাসান জানান, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পর তিনি হয়তো লাইট জ্বালাতে সুইচবোর্ডে হাত দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় মসজিদে কোনো লোক না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!