[ দেশজুড়ে ]
ভারতে পালাতে চেয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত
ফটো কোলাজ- ডেইলি বাংলাদেশ
ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান।
মঙ্গলবার বিকেলে শ্যামলকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।
ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে পালানোর চেষ্টা করছিলেন শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এসময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।
.png)
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম বলেন, দেশত্যাগের নিষেধাজ্ঞার তালিকা থাকায় শ্যামল দত্তকে ভারতে যেতে দেওয়া হয়নি। ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সারাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!