[ দেশজুড়ে ]
গাজীপুরে খুলেছে পোশাক কারখানা, খুশি শ্রমিকরা
ফাইল ফটো
গাজীপুরে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। কর্মস্থলে ফিরতে পেরে খুশি বলে জানিয়েছেন পোশাককর্মীরা।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যান। তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। এদিকে, কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তা বিধান করেছে।
.png)
জানা গেছে, গাজীপুরের ২ হাজারের অধীক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলে দিয়েছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিশিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে, আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।
শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা খুলেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!