কারাগার সূত্র জানায়, কারাগারে বন্দি কয়েকজন আসামির জামিনের তারিখ ছিল বুধবার। তারা বের হওয়ার সুযোগে প্রায় ২০-২৫ জন বন্দি পালিয়ে যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান, কারাগার থেকে ঠিক কতজন কয়েদি পালিয়ে গেছেন, তার সঠিক হিসাব জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে ২০ থেকে ২৫ জন কারাবন্দি পলিয়েছেন।
.png)
কুষ্টিয়ায় সেনাবাহিনীর দায়িত্বে থাকা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছেন। এমন পরিস্থিতিতে আমাদের কয়েকটি টিম কারাগারে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।