ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লুট হওয়া অস্ত্র ১০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৭ আগস্ট ২০২৪
লুট হওয়া অস্ত্র ১০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ১০ আগস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নিকটস্থ আর্মি ক্যাম্পে এসব অস্ত্র গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে। সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানানো হয়।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশ দেন ডিসি মাহমুদুল হক।

ডিসি বলেন, নারায়ণগঞ্জে বেশ কিছু এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করা হয়েছে। এসব অস্ত্র ফিরিয়ে আনতে সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যারা আগামী ১০ আগস্টের মধ্যে অস্ত্র জমা দেবে, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। তবে ১১ আগস্ট থেকে অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান চালাবে সেনাবাহিনী। সে সময় অস্ত্র উদ্ধার করা হলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

এর আগে, নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিস, বিজিবি ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ থানা ও বেশ কিছু পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র খোয়া যায়। অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়ে বার্তা পাঠিয়েছে প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!