বুধবার (৭ আগস্ট) রাত ১০টায় এক জরুরি সিন্ডিকেট সভা শেষে এসব সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টার দিকে অনলাইনে (জুম মিটিং) এ সভা শুরু হয়।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন রুখতে গত ১৫ জুলাই লোকোমাস্টার থেকে চাবি কেড়ে নিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয় ছাত্রলীগ। পরবর্তীতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৫১তম জরুরি সিন্ডিকেট সভায় সকাল ১১ টায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। উক্ত দিনের মধ্যে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়ার নির্দেশ দিলে তাদের যাতায়াতের জন্য বিকেল ৪টা থেকে শাটল রাখা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধের সঙ্গে শাটল ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
.png)
দীর্ঘ এক মাস পর আগামী ১৬ আগস্ট শাটল ট্রেন পুনরায় চলাচল শুরু হবে। দৈনিক ১৪ বার শাটল ট্রেন শহর-ক্যাম্পাস চলাচল করে। এতে ক্লাস চলাকালীন সময়ে প্রতিদিন প্রায় ১২০০০ শিক্ষার্থী যাতায়াত করে।