ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৮ আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক সপ্তাহ পর ফের স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

বৃহস্পতিবার দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লেনে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সকল গাড়ি চলাচল করছে। দূরপাল্লার ও বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চয়েস, উত্তরা ও মিরসরাই এক্সপ্রেস পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। রাস্তায় আগের চেয়ে মানুষের উপস্থিতি বেড়েছে। খোলা হয়েছে বন্ধ থাকা অনেক দোকানপাট।

এক বাসচালক বলেন, আজ গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় মোটামুটি যাত্রী রয়েছে। প্রায় ১০ দিন গাড়ি চালাতে পারিনি। ইনকাম ছিল না বললেই চলে। 

Advertisement

একজন লেগুনাচালক বলেন, তিনদিন পর গাড়ি নিয়ে বের হয়েছি। এখনো তেমন যাত্রী পাইনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়তে পারে।

বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী রাসেল বলেন, ৫ দিন পর আজ দোকান খুলেছি। কীভাবে দোকান খুলবো? দেশে একটা ভয়াবহ পরিস্থিতি চলছিল।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!