বুধবার (৭ আগস্ট) রাতে ময়মনসিংহ হাসপাতালে মারা যায় সে। সজীব মিয়া তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের সোয়াই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল সজীব মিয়া। একটি চিকরা মাছ ধরে মুখে আটকে রেখে অন্য মাছ ধরার চেষ্টা করে। এ সময় মুখে রাখা মাছটি ছুটে গলা দিয়ে পেটের ভেতর চলে যায়। পরে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক সমস্যা নেই মনে করে বাড়ি পাঠিয়ে দেন। রাতে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যায় সজীব।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।