বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদরের বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল চালিয়ে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য নড়াইল শহরে আসেন তিনি। ফেরার পথে বউবাজার এলাকায় একইদিকে যাওয়া একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা। তবে তার পিছনের বসা হুমায়ুর সড়কের পাশে পড়ে আহত হন।
.png)
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে।