ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাচ্ছিল নানাবাড়ি, মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট হাসান 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৯ আগস্ট ২০২৪
যাচ্ছিল নানাবাড়ি, মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট হাসান 
ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নানির সঙ্গে নানাবাড়িতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই শিশুর নানি। 

শুক্রবার সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে নানির সঙ্গে নানাবাড়িতে যাচ্ছিল আলী হাসান। পথে বহেরা এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আলী হাসান। এ সময় আহত হন তার নানি। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

Advertisement

দেবহাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!