জানা যায়, ব্রহ্মপুত্রের ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে নদের ওপারে পরের এক টুকরো জমিতে জনমানবহীন জায়গায় বসবাস শুরু করেন নাজিমুদ্দিন ও তাঁরাবানু দম্পতি। প্রায় এক বছর ধরে টিউমার জটিলতায় ভুগছেন তাঁরাবানু। চিকিৎসার অভাবে টিউমার থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি।
তার স্বামী নাজিমুদ্দিন জানান, ধার-দেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
.png)
সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন নাজিমুদ্দিন। একটু সহযোগিতায় তারাবানু ফিরে পেতে পারেন সুন্দর সুখের জীবন।