ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে থানার স্বাভাবিক কার্যক্রম চলছে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১০ আগস্ট ২০২৪
পঞ্চগড়ে থানার স্বাভাবিক কার্যক্রম চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের প্রতিটি থানায় সীমিত আকারে চলছে থানার কার্যক্রম। থানার স্বাভাবিক কার্যক্রম ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুলিশকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে বিজিবি। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে জেলার তেতুঁলিয়া ও আটোয়ারী থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।

এ সময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ, তেতুঁলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায়, ওসি (তদন্ত) আরমান আলী, আটোয়ারী থানার ওসি মুসা মিয়া, ওসি (তদন্ত) শাহীনুর রহমান তালুকদারসহ বিজিবি ও  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পঞ্চগড় জেলায় ইউনিটগুলোতে যত পুলিশ সদস্য তারা কেউ বাইরে যায়নি। তারা সবাই থানা ও পুলিশ লাইন্সে আছে। এখানে নতুন করে যোগদানের কোনো বিষয় নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে যে বৈষম্য দূর করেছে তা সমস্ত ক্ষেত্রে করতে হবে। এজন্য ছাত্রদের, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করতে হবে।  

জিয়াউল হক জানান, পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসুক এবং বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় সব কাজকর্মে ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহায়তা করবে। এটা আমরা নিশ্চিত করেছি। সবার সঙ্গে কথা বলেছি এবং তারাও আশ্বস্ত হয়েছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পুলিশকে তার স্বাভাবিক কাজকর্মে দেখবো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!