[ দেশজুড়ে ]
নওগাঁয় প্রতিবেশীর মারপিটে প্রাণ গেল বৃদ্ধের
মান্দা থানা। ফাইল ফটো
নওগাঁর মান্দায় প্রতিবেশীর মারপিটে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার ( ১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রমজান আলী (৬৭) সোনাপুর ফকিরপাড়া গ্রামের তছির উদ্দীন মন্ডলের ছেলে।
অভিযুক্তরা হলেন একই এলাকার প্রতিবেশি ইনতাজ আলীর ছেলে আবুল কালাম ও তার ছেলে আব্দুর রাজ্জাক।
.png)
জানা যায়, অভিযুক্তরা নিহতের বাড়ির পার্শ্বে ধানক্ষেতে আগাছা উঠানোর জন্য কাজ করতে আসেন। এ সময় অভিযুক্তরা জমির আগাছা উঠিয়ে নিহতের বাড়ির দেয়ালে নিক্ষেপ করেন। নিষেধ করলে নিহত রমজান আলীকে মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুত্বর আহত হয়ে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিছেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!