ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরকে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন!

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১২ আগস্ট ২০২৪
চোরকে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন!
ছবি: সংগৃহীত

নাটোরে চোরকে মারধর ও পুলিশে না দিয়ে শাস্তি হিসেবে মিউজিকের সঙ্গে নাচিয়ে শেষে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করলো শিক্ষার্থীরা। 

সোমবার (১২ আগস্ট) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, চোরের মুখে সবুজ রং মাখিয়ে মিউজিকের তালে তালে নাচাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় চোরের সঙ্গে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও নাচতে দেখা যায়। মাঝে মাঝে চোরকে কান ধরে উঠবস করাচ্ছেন শিক্ষার্থীরা। এরপর চোরকে চেয়ারে বসিয়ে মোরগ-পোলাও খাওয়ানো হয়। এ খবর শুনে আশপাশের থেকে জনতা ভিড় জমায় শহরের মাদরাসা মোড়ে। 

Advertisement

জানা গেছে, শহরের মাদরাসা মোড় কাঁচা বাজার থেকে দোকানের গ্রিল চুরির সময় শিক্ষার্থীর হাতে আটক হয় ঐ চোর। এরপর শিক্ষার্থীরা চোরকে আটক করে নিয়ে আসে মাদরাসা মোড়ে। সেখানে তাকে নাচিয়ে, কান ধরে উঠবস করিয়ে শেষে মোরগ-পোলাও খাইয়ে ছেড়ে দেওয়া হয়।

চোরকে বলতে শোনা যায়, তিনি এক বছর পর চিকন বিরিয়ানি খাচ্ছেন। খাবারটি অনেক স্বাদ ছিল। তিনি আর কখনো চুরি করবেন না বলে স্বীকার করেন।

শিক্ষার্থীরা বলেন, চুরির শাস্তি হিসেবে চোরকে মিউজিকের সঙ্গে নাচ করা হয়েছে। ভবিষতে আর চুরি যেন না করে সেজন্য তাকে কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মোরগ পোলাও দিয়ে আপ্যায়ন করা হয়। মারধর না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সেজন্য তাকে মারধর না করে আর কোনো দিন চুরি করবে না সে স্বীকার করেন। পরে তাকে আমরা ছেড়ে দেই। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!