ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১৩ আগস্ট ২০২৪
রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
রাজবাড়ী রেলস্টেশন। ফাইল ফটো

রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে টানা কর্মসূচি থাকায় ১৮ জুলাই থেকে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ী থেকে মোট ৫টি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৬টার দিকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ভাঙার উদ্দেশে ছেড়ে যায়, ৬টা ১৫ মিনিটের দিকে শাটল ট্রেনটি গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যায়, সাড়ে সাতটার দিকে নকশীকাঁথা ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, ৮টা ১৫ মিনিটে শাটল ট্রেনটি পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায় এবং ১০টায় ভাটিয়াপাড়া এক্সপেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

Advertisement

রেলওয়ের রাজবাড়ীর সহকারী স্টেশনমাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয় এবং ১৯ জুলাই থেকে পুরাপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা কম মনে হচ্ছে। আশা করি, ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেন তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!