ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসছিল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১৪ আগস্ট ২০২৪
নদীতে ভাসছিল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ 
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপেজেলায় নিখোঁজের ছয় ঘণ্টা পর রাকিব খান নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার জয় বাংলা ব্রিজ-সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি স্থানীয় সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Advertisement

জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হন রাকিব। এরপর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেও তাকে পায়নি। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ-সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই না জানালেও রাকিবের হাতে সাপে কাটা চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি সুব্রত কুমার গোলদার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!