ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে বাড়ি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ১০ আগস্ট ২০২৪
মোরেলগঞ্জে বাড়ি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত চন্দ্র মিস্ত্রী (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।

মৃত পরীক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।

Advertisement

নিহতের স্ত্রী সবিতা রানী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিবেশী হালিম হাওলাদার, আউয়াল হাওলাদারের সঙ্গে ১৭ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে একটি পক্ষের চাপে পড়ে পরীক্ষিত মিস্ত্রী সালিশ বৈঠক এড়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ এখনো তৎপর হয়নি। অপমৃত্যুর এই ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!