ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় নিখোঁজের দুইদিন পরে ৪ জনের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৪ আগস্ট ২০২৪
ভোলায় নিখোঁজের দুইদিন পরে ৪ জনের মরদেহ উদ্ধার
নিহতের বাড়িতে স্বজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে ট্রলার ডুবির দুইদিন পরে চারজনের মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। রোববার সকালে চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচের শিবচর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চার জেলে হলেন- কবির (৩২), হোসেন মাঝি (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫) ও বেল্লাল (৫০)। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। তারা হলেন- নুর আলম (৩০), শাহে আলম মোল্লা (৫০), ছাদেক মাল (৬০) ও সবুজ (৪০)। তাদের বাড়ি চরফ্যাশনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে ঢালচেরর শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। রোববার বিকেলে বাদ আছর জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হয়।

Advertisement

ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, গত ২৬ জুলাই মাছ ধরতে চরফ্যাসনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩ জন জেলে আমার একটি ট্রলার নিয়ে শিবচর এলাকায় যায়। শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক ট্রলারের চালক দুলালসহ পাঁচজনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও আটজন নিখোঁজ হন।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, এরইমধ্যে নিখোঁজ হওয়া আট জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। নিখোঁজ বাকি জেলেদের উদ্ধার করার জন্য কোস্টগার্ড সহযোগিতা করছে। এছাড়া নিখোঁজদের স্বজনরাও খুঁজছেন বলে জানান তিনি।

নিহত চারজনকে মৎস্য বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!