সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখেন। বস্তার ভেতর ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএস সালাউদ্দিন বলেন, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এলো সে বিষয়ে তদন্ত চলছে।
.png)