ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৪ আগস্ট ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে ফিরোজ খান (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত ফিরোজ খান পালংখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকের মাহমুদ শরীফের ছেলে। 

বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

ওসি শামীম জানান, বুধবার ভোররাতের দিকে উখিয়া থানাধীন ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উপপরিদর্শক দুর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

Advertisement

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!