ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১৬ আগস্ট ২০২৪
রংপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
ফাইল ফটো

রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!