ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১, ১৭ আগস্ট ২০২৪
গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন বন্ধ
ছবি- সংগৃহীত

গাজীপুরের সলনায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

তিনি বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এখনো বলা যাচ্ছে না। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!