[ দেশজুড়ে ]
খালে পড়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ
ফাইল ফটো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজের একদিন পর মোহাম্মদ আরমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (১৭ আগস্ট) ঐ খালে নিখোঁজ হন আরমান। তিনি লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকার মোহাম্মদ রাজ্জাক আলীর ছেলে।
স্বজনরা জানান, দিনমজুর হিসেবে কাজ করতেন আরমান। পাশাপাশি বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। দুদিন আগে রাতভর টানা বৃষ্টিতে কুলমাই খালে পানি বেড়ে যায়, ফলে স্রোতও ছিল বেশি। শনিবার সকালে বাবাসহ গরু নিয়ে কুলমাই খাল পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান আরমান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
.png)
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাখানেক অভিযান চালালেও আরমানকে উদ্ধার করতে পারেনি। রোববার সকালে খালে পানি কমে গেলে নিখোঁজের স্থানে বালির স্তূপে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পেয়ারু বলেন, খালের পানিতে পড়ে নিখোঁজ ছিলেন আরমান। একদিন পর রোববার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!