ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্সেল সার্ভিসের চায়ের বস্তায় মিলল ২৭ কেজি গাঁজা 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২০ আগস্ট ২০২৪
পার্সেল সার্ভিসের চায়ের বস্তায় মিলল ২৭ কেজি গাঁজা 
ছবি: সংগৃহীত

নওগাঁয় একটি পার্সেল সার্ভিসের স্টোররুম থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের চকমুক্তার দয়ালের মোড় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে এ গাঁজাগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল শাখা থেকে আসা সাদা রঙের চায়ের ২টি বস্তা থেকে টেপ দিয়ে মোড়ানো ৬টি প্যাকেট থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

Advertisement

এ সময় পার্সেলে লেখা ছিল প্রাপকের নাম এম আর সুমন, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল রাজীব ট্রি শ্রীমঙ্গল ও একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!