[ দেশজুড়ে ]
শিক্ষার্থীদের তোপে পদত্যাগ করলেন অধ্যক্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়। মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে একটি মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান করে।
এ সময় তারা দাবি জানায়, বর্তমান যে অধ্যক্ষ রয়েছেন তিনি ভালোভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন না। কোনো নিয়ম মানেন না।
প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, আমরা অধ্যক্ষের পদত্যাগের দাবি নিয়ে মিছিলসহ এসপি অফিসে গিয়েছিলাম। আমাদের প্রতিষ্ঠানের নাম শুনলে বা বাইরে থেকে দেখলে কেমন একটি শৃঙ্খলার কথা মাথায় আসে। তবে বাস্তবিক অর্থে প্রতিষ্ঠানের ভেতরে কোনো ধরনের শৃঙ্খলা নেই। এটার জন্য সম্পন্ন দায়ী হলেন আমাদের কলেজের অধ্যক্ষ। আমরা পদত্যাগ চেয়েছি, এসপি মহোদয় বাস্তবায়ন করেছেন। এতে আমরা খুশি।
এ সময় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি উত্তম প্রসাদ পাঠক বলেন, বিষয়টা আগে অবহিত ছিলাম এবং তিনি আজকে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীরা শান্ত হয়ে প্রতিষ্ঠানে ফিরে গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!