ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২০ আগস্ট ২০২৪
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। মঙ্গলবার সকাল ১০টায় দায়িত্ব গ্রহণের পর সভাকক্ষে সিসিকের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় করেন তিনি।

সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীকে অবহিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

Advertisement

সভায় সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় বিভিন্ন বিভাগ/শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন এসেছে। যুব সমাজের হাতে পুরো পৃথিবী। তাদের মেধার মূল্যায়ন করে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করা হবে। সমাজ পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদারও পরিবর্তন এসেছে।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব পালন করেন। বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আগে যেভাবে নাগরিক সেবা প্রদান করা হতো এখনো সেভাবে সেবা প্রদান করা হবে। নাগরিক ভোগান্তি দূর করা হবে। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে নাগরিকদের চাহিদা মতো আমাদের কাজ করতে হবে। অতি দ্রুততার সঙ্গে সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। জরুরি প্রয়োজনে ২৪/৭ দিন কাজ করার মন মানসিকতা নিয়ে সবাইকে নাগরিক সেবা প্রদানের নির্দেশ করেন তিনি। কেউ কর্মরত দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার আহ্বান জানান নব নিযুক্ত প্রশাসক।

গত সোমবার (১৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!