ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিন-দুপুরে বিকাশকর্মীকে কুপিয়ে সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ২১ আগস্ট ২০২৪
দিন-দুপুরে বিকাশকর্মীকে কুপিয়ে সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাই
ছবিতে আহত হিরন

পটুয়াখালীর বাউফলে হিরন (৩০) নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত হিরনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়নের সোমবাড়িয়রা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশকর্মী মামুন ও হিরন ঘটনার দিন পটুয়াখালী থেকে মোটরসাইকেলে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পাঁচজন অস্ত্রধারী মোটরসাইকেলের গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে হিরনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে বাউফল, দশমিনা থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করে। 

Advertisement

পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানান, দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বিকাশকর্মী হিরন ও মামুন এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশকর্মী হিরনকে কুপিয়ে আহত করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!